বিশ্বকাপের বাকি ২১ দিন

ছিটকে গেলেন স্পেনের লোপেজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় চলতি সপ্তাহে রিয়াল বেটিসের বিপক্ষে ৩-১ গোলে বার্সেলোনার জয়ের ম্যাচে পায়ের হাড় ভেঙে যায় ফের্মিন লোপেজের। ক্লাবের সাথে সম্প্রতি ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই স্প্যানিয়ার্ড। তবে ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ে চিড় ধরায় স্পেনের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। পায়ে অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হলেও সুস্থ হয়ে তার মাঠে ফেরার কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্পেনের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লোপেজ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য আগামী সপ্তাহে ঘোষিতব্য স্পেন দলে তার নাম থাকার সম্ভাবনা ছিল। কিন্তু ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে আর খেলা হচ্ছে না লোপেজের। স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘এইচ’-এ তাদের অপর দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। লোপেজ ইনস্টাগ্রামে লিখেছেন, এটা আমার জন্য খুবই কঠিন একটা সময় এবং আমার ক্যারিয়ারের আরো একটি চ্যালেঞ্জ; যা আমি কাটিয়ে উঠব।’