ইসরাইলি হামলায় গাজায় নিহত আরো ১৪

Printed Edition

আলজাজিরা

গাজায় একাধিক জায়গায় ইসরাইলি হামলায় আরো অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের আটজন প্রাণ হারিয়েছেন এক জানাজায় চালানো ড্রোন হামলায়। হামাসের সাথে ৯ মাস ধরে চলা কথিত ‘যুদ্ধবিরতির’ মধ্যে প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে ইসরাইল।

গাজার সিভিল ডিফেন্স ও একটি হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের এক সমাবেশ লক্ষ্য করে ইসরাইলি হামলায় আটজন নিহত হয়েছেন। সেখানে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে আল আওদা হাসপাতাল জানিয়েছে।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, ‘যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। জানাজা শেষে যখন মানুষ মসজিদ থেকে বের হয়ে আসছিল, ঠিক তখনই ড্রোন হামলা চালানো হয়।’

পশ্চিমতীরে এক হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণ

এ দিকে আনাদোলু জানায়, অধিকৃত পশ্চিমতীরে নতুন করে এক হাজার ২৪টি অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। এসব বসতি ফিলিস্তিনিদের এক হাজার ৬৯ ডুনামেরও বেশি (প্রায় এক হাজার ২৬৪ একর) জমিতে নির্মাণ করা হবে। ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, অধিকৃত পশ্চিমতীরে বাস্তবিক অর্থে দখল আরো শক্তিশালী করা এবং বসতি সম্প্রসারণের লক্ষ্যেই ইসরাইল দ্রুতগতিতে এসব প্রকল্প বাস্তবায়ন করছে।