উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবনী কার্যক্রম এবং একাডেমিয়া-শিল্পখাতের পারস্পরিক সংযোগ সুদৃঢ় করার লক্ষ্যে গত ১০ মে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) এবং গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে এমওইউ স্বাক্ষর করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান এবং জিইএন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রধান সোমেন কানুনগো। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, তিলোত্তমা চট্টগ্রামের সভাপতি শাহেলা আবেদিন এবং ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সেক্রেটারি ইহতাশাম উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।



