ব্যাংকিং সেক্টরে তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ‘এমপাওয়ারিং ইয়ুথ : এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং সিজন ২.০’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। চবি অর্থনীতি বিভাগের ‘ইয়ং ইকোনমিস্টস’ সোসাইটি (ইয়েস)’ এর আয়োজনে এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যাহ পাটওয়ারী ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনকুশন, স্কুল ব্যাংকিং, কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম এম মাহবুব হাসান। অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের এসভিপি ও আঞ্চলিক প্রধান মীর সরকার মেহেদী রেজা। বিজ্ঞপ্তি।



