কিছু কিছু খাবার আছে যা নিয়মিত খেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। মস্তিষ্কে ক্ষুরধার স্মৃতিশক্তি পেতে, খাদ্য তালিকা থেকে কিছু কিছু খাবার যতোটা পারা যায় পরিত্যাগ করাই ভালো। কারণ স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লে আপনাকে নানা বিড়ম্বনায় পড়তে হবে।
কি করবেন? ১. সামুদ্রিক টুনা মাছ কম খাবেন। কারণ এর মধ্যে অতিমাত্রায় পারদ থাকে। এই পারদ মস্তিষ্কের জ্ঞান আহরণ বিষয়টিকে বাধাগ্রস্থ করে দেয়। সপ্তাহে যদি তিনদিনের বেশি টুনা মাছ (অথবা অন্য কোনো সামুদ্রিক মাছ) খাওয়া হয়, তবে স্মৃতিশক্তিতে এর নেতিবাচক প্রভাব পড়ে।
২. স্মৃতিশক্তি দুর্বল করে দেয়ার খাবারগুলোর মধ্যে আরো রয়েছে প্যাকেটজাত খাবার। প্যাকেটজাত খাবার দিয়ে নিয়মিত নাশতা করলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। অনেক সময় কোনো কিছু মনে রাখতে পারেন না অনেকেই। তাদের সকালের নাশতায় প্যাকেটজাত খাবার না খাওয়াই ভালো। এই খাবারে বেশি বেশি ট্রান্সফ্যাট থাকে। যা স্মৃতিশক্তি কমিয়ে দেয়। সাধারণত কারখানায় তৈরি উদ্ভিজ্জ তেল থেকে তৈরি চর্বি এই ফাস্টফুড ও প্যাকেটজাত ভাজা খাবারে ব্যবহৃত হয়।
৩. অতিরিক্ত চিনি বা চিনিজাতীয় খাবার খেলেও স্মৃতিশক্তি হ্রাস পায়। স্মৃতিশক্তি ধরে রাখতে চিনি বা ফ্রুকটোজ জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এই খাবার মনোযোগ ও কোনোকিছু শেখার ক্ষেত্রে নিতান্তই ব্যাঘাত ঘটায়।
৪. লবণাক্ত খাবার মস্তিষ্ককে ভারসাম্যহীন করে তোলে। বেশি লবণ খাওয়া শরীরের জন্য এমনিতেই ভালো নয়। বেশি সোডিয়ামযুক্ত খাবার খেলে চিন্তাশক্তি ভারসাম্যহীন হয়ে পড়ে।
৫. স্মৃতিশক্তি বাড়াতে অতিরিক্ত পিৎজা জাতীয় খাবারও ছেড়ে দিতে হবে। সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার খেলেও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়।
কি খাবেন?
টাটকা শাক-সবজি, নদীর ছোট মাছ, উদ্ভিজ্জ প্রোটিন ও ফলমূল মস্তিষ্কের কোষ গঠনে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক। এগুলো খাবার তালিকায় রাখুন। ইন্টারনেট।



