রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামের যোগদান

Printed Edition
রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামের যোগদান
রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামের যোগদান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। গত ২৭ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হয়। বাংলাদেশ ব্যাংক ১১ মে এই নিয়োগ অনুমোদন করে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৮৭তম সভায় তিনি পরিচালক হিসেবে যোগদান করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো: নজরুল হুদা এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় ব্যাংকের পরিচালক মো: আবু ইউসুফ মিয়া, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর, মো: হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।