যুক্তরাষ্ট্রে কোস্টারিকার সাংবাদিকদের ভিসা বাতিল

Printed Edition

দ্য গার্ডিয়ান

ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেসের সমালোচক হিসেবে পরিচিত দেশটির শীর্ষ জাতীয় দৈনিক ‘লা নাসিওন’-এর অর্ধেকেরও বেশি পরিচালনা পর্ষদ সদস্যের ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ২০২২ সালে চাভেসের নির্বাচনী প্রচারণার সময় লা নাসিওন বেশ কিছু খবর প্রকাশ করেছিল। সেখানে তার বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগগুলো তুলে ধরা হয়, যার ফলে তাকে বিশ্বব্যাংকের চাকরি ছাড়তে হয়েছিল। এ ছাড়া পত্রিকাটি অবৈধ নির্বাচনী অর্থায়নের অভিযোগ নিয়েও খবর প্রকাশ করেছিল, যা চাভেস অস্বীকার করেন।