ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানসিটি ও চেলসি। লন্ডনের ওয়েম্বলিতে আলাদা দুই ম্যাচে জয় পেয়ে ফাইনালের টিকিট কেটেছে ক্লাব দু’টি।
প্রথম সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারায় চেলসি। অপর সেমিতে ২-১ গোলের ব্যবধানে সাউদাম্পটনকে সেমিফাইনাল থেকে বিদায় করে সিটিজেনরা।
ম্যাচের একমাত্র গোলটি আসে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের হেড থেকে।
দ্বিতীয় সেমিফাইনালে আরো নাটকীয়তা দেখা যায়। সাউদাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির পক্ষে জেরেমি ডোকু ও গঞ্জালেজ গোল করেন। ফিন আজাজ সাউদাম্পটনের গোলদাতা।



