মিডল ইস্ট মনিটর
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সোর’-এর এক মূল্যায়নে মার্চ মাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হিজবুল্লাহর আক্রমণে ইসরাইলি সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে এসেছে। হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ-এর অনুযায়ী সোর-এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে শেষ দফার লড়াইয়ে দেশজুড়ে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনটিনেল-২ স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে দেখা গেছে যে ইরানের সাথে যুদ্ধ চলাকালে রামাথ ডেভিড বিমান ঘাঁটির দু’টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ছবিগুলো থেকে ইঙ্গিত পাওয়া যায় যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি মূলত সহায়তা প্রদানকারী যানবাহন ও সরঞ্জাম রাখার জন্য ব্যবহৃত হতো এবং দ্বিতীয় এলাকাটি যুদ্ধবিমানের জ্বালানি ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হতো। এছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে মার্চ মাসে সাফেদের কাছে অবস্থিত ইসরাইলি সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর মিশার ঘাঁটির ভেতরের একটি ভবনের চারপাশের ভূমির উপরিভাগে হঠাৎ পরিবর্তন আসে।
সোর-এর বিশ্লেষণ অনুযায়ী ভূমির উপরিভাগের এই পরিবর্তন নির্দেশ করে যে ৫ থেকে ১০ মার্চের মধ্যে ওই ঘাঁটিতে কোনো হামলা হয়ে থাকতে পারে। একই সাথে নেভাটিম বিমান ঘাঁটির ভেতরে একটি রক্ষণাত্মক অবস্থানেও ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে ছবিতে।



