কক্সবাজার অফিস
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০ টি গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো: মুত্তাকীন সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া এলাকায় নাফ নদসংলগ্ন লবণ মাঠে মাটির নিচ থেকে এইসব গ্রেনেড ও গোলা উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার গ্রেনেডের মধ্যে মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন দু’টি হ্যান্ড গ্রেনেড রয়েছে। অস্ত্র ও মাদক পাচারকারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



