ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার

Printed Edition
ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার
ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংকের পরিচালক মো: আব্দুস সালাম এবং মো: এস এম আব্দুল হামিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা: এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আইবিএফের এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিরপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক মিরপুরের সুপারগণ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা: আহমদ মোরতুজা চৌধুরী। বিজ্ঞপ্তি।