বিএমইউতে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হেপাটোলজি বিভাগের উদ্যোগে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি। আক্রান্ত রোগীসহ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ করা হয়। গতকাল সকালে বি ব্লক প্রাঙ্গণ থেকে বের হওয়া এ র‌্যালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। পরে শহীদ ডা: মিল্টন হলে ‘টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ। বিজ্ঞপ্তি।