মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘পাঠ-১ : বৈচিত্র্যময় বাংলাদেশ’ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লেখ।
উত্তর : উদ্যাপন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জীবিকা নির্বাহ, ট্রাক্টর, বৈচিত্র্য, স্বাচ্ছন্দ্য, হাঁড়িকুড়ি, হাপড়।
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
উদ্যাপন পালন।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী বৈশিষ্ট্যসম্পন্ন সম্প্রদায়। আলাদা সাংস্কৃতিক
জীবিকা নির্বাহ জীবনযাপন।
ট্রাক্টর চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল।
বৈচিত্র্য নানান ধরন।
স্বাচ্ছন্দ্য আরাম, স্বস্তি।
হাঁড়িকুড়ি হাঁড়ি, কলস ইত্যাদি।
হাপড় কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে।
প্রশ্ন : বাংলাদেশে কী কী উৎসব উদযাপন করা হয়?
উত্তর : বাংলাদেশে উদ্যাপন করা উৎসবগুলো হলো-
১. মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
২. হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উৎসব-পার্বণ।
৩. বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা।
৪. খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।



