কুয়েতের কাছে ড্রোনবিধ্বংসী অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

Printed Edition

জিও নিউজ

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের মাঝে ইরানের হামলার শিকার হওয়া উপসাগরীয় দেশ কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন (১৯৮ কোটি) ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতকে ড্রোন প্রতিরোধী (কাউন্টার-ড্রোন) প্রযুক্তি কেনার অনুমতি দেয়া হয়েছে। এই প্রযুক্তি সরবরাহ করবে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থকের প্রতিষ্ঠিত একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান।

মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানায়, ‘এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যাটোভুক্ত নয় এমন একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা আরো জোরদার হবে।’ যুক্তরাষ্ট্রের মতে, এই চুক্তি কুয়েতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়ও বিশেষভাবে সহায়ক হবে।