মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত দেশবিরোধী ষড়যন্ত্র, অপতৎপরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে ‘আমার সোনার বাংলায়, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই নাই’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ’ এমন বিভিন্ন স্লেøাগান দেয়া হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেন।
তারা অভিযোগ করেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে ছাত্রদল মাঠে থাকবে বলেও জানান তারা।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, আজিজ সরকার মুন্না, আশিকুল ইসলাম সাগর, মীর জাহিদ হাসান সম্রাট, রায়হান উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।



