দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে টেকসই অংশীদারিত্ব এবং তরুণ প্রজন্মের উন্নয়নে প্রতিশ্রুতির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সিলেটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা উন্নয়নের লক্ষ্যে দু’টি স্টুডেন্ট বাস হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো: শফিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এ এফ এম জাকারিয়া। বিজ্ঞপ্তি।



