এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ¯িপ্রং সেমিস্টার ২০২৩-এ সিজিপিএ’র ভিত্তিতে বিভিন্ন বিভাগের ৪৯ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড ফল - ২০২৫ প্রদান করেছে। গতকাল এইউবি আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে আয়েশা মেমোরিয়াল হলে এই উপলক্ষে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা ভিসি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, স্কুল অব সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক, স্কুল অব সোশ্যাল সায়েন্স-এর ডিন খান মো: মঈনুল হোসেন, স্কুল অব আর্টস-এর ডিন প্রফেসর এএইচএমএ সালেক, সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। বিজ্ঞপ্তি।
এইউবিতে অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রদান
Printed Edition



