রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশার রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দু’টি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম বলেন, এই সেবাটি অচিরেই দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



