জাতীয় স্কোয়াশ সমাপ্ত

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শেষ হলো তুরাগ অ্যাক্টিভ ষষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১১ ছেলেদের বিভাগে ঢাকা স্কোয়াশ অ্যাকাডেমির রায়হান, অনূর্ধ্ব-১৩ বিভাগে বিকেএসপির নাফিয, অনূর্ধ্ব-১৫ তে বিকেএসপির আরাফ, মেয়েদের অনূর্ধ্ব-১৫তে কালশি স্কুলের ইয়ারা চ্যাম্পিয়ন হন। মেম্বার বিভাগে উত্তরা ক্লাবের জাকির, উন্মুক্ত মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদনী সরকার, পুরুষ উন্মুক্ত বিভাগে সেনাবাহিনীর শাহাদাত চ্যাম্পিয়ন হন। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান।