অভিষেক অনুষ্ঠানে নাচলেন মন্ত্রী!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন সরকারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

ওই অনুষ্ঠানের সমস্ত গাম্ভীর্যের মধ্যেও সবার নজর কেড়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী জোল্ট হেগেডাস। গত এপ্রিলের নির্বাচনে জয়ের রাতে তার নাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এক ভিডিওতেই রাতারাতি ইন্টারনেট সেনসেশন-এ পরিণত হন তিনি। এবার অভিষেক অনুষ্ঠানেও সেই একই আমেজ বজায় রেখে আবারো নাচের ছন্দে ধরা দেন তিনি।

মন্ত্রিসভার সদস্যদের পার্লামেন্টে প্রবেশের সময় উপস্থিত জনতা স্বাস্থ্যমন্ত্রীকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানায়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবারো চর্চা শুরু হয়েছে, যেখানে অনেকেই তাকে ‘ড্যান্সিং মিনিস্টার’ হিসেবে অভিহিত করছেন। পার্লামেন্ট ভবনের বাইরে জমায়েত হওয়া হাজার হাজার মানুষের হাতে ছিল জাতীয় পতাকা এবং পরিবর্তনের সেøাগান। অভিষেক ভাষণে প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার হাঙ্গেরিকে এক নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার সংস্কারই যে তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেছেন।