ক্রীড়া ডেস্ক
এশিয়ার ফুটবলে দীর্ঘ দিন ধরেই অন্যতম শক্তিশালী দল জাপান। তবে বিশ্বকাপের মঞ্চে এখনো নিজেদের পুরো সামর্থ্যরে প্রমাণ দিতে পারেনি ব্ল সামুরাইরা। ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়ার পর থেকে টানা প্রতিটি আসরে খেললেও শেষ ষোলো পেরনো হয়নি কখনোই। তবে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে এবার নতুন স্বপ্ন দেখছে জাপান। সাম্প্রতিক পারফরম্যান্স, ইউরোপভিত্তিক তারকায় ভরা স্কোয়াড এবং বড় দলগুলোর বিপক্ষে ধারাবাহিক সাফল্য তাদের নিয়ে আশাবাদ বাড়িয়ে দিয়েছে সমর্থকদের মধ্যে। ২০২২ বিশ্বকাপের পর থেকে জাপান ইতোমধ্যেই হারিয়েছে জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড স্পেনের মতো পরাশক্তিকে।



