লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জে শুক্রবার বিকেলে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম মো: ইয়ামিন (১১)। সে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডর সৈয়দাবাদ গ্রামের কাশ্মির এলাকার ফয়েজ দালাল বাড়ির নিজাম উদ্দিনের ছোট ছেলে এবং লর্ডহার্ডিঞ্জ মডেল মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। জানা যায়, বিকেলে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সহপাঠীসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।



