আলজাজিরা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়ার সময়সূচি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আগামী জুলাই মাসে এই দাফন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ জুলাই তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতার একটি বিশেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোমে তার নামাজে জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে ১৮ জুলাই মাশহাদ শহরে সর্বশেষ জানাজা নামাজ শেষে সেখানকার পবিত্র ইমাম রেজা আ:-এর মাজারে আয়াতুল্লাহ খামেনিকে সমাহিত করা হবে। উল্লেখ্য, ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।



