ফুটসাল লিগ আজ শুরু

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ সাফ নারী ফুটসালে শিরোপা জয়ের পর দেশের ফুটসালে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এবার সেই ধারাবাহিকতায় শুরু হচ্ছে দেশের প্রথম পেশাদার ফুটসাল লিগ।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ পর্দা উঠবে পুরুষ ও নারী বিভাগের এই লিগের।