হাম ও উপসর্গে আরো ১২ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হাম ও হামের উপসর্গে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১২ জন মারা গেছে। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে। আর চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ২০৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

সিলেটে আরো এক শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে সিলেট বিভাগের মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরে সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যায় শিশু সজিবুল ইসলাম (১)। সে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীায় আরো আট শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত ল্যাব পরীায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১৪১। এর মধ্যে হবিগঞ্জে ১৩ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৭১ ও সিলেট জেলার রোগী ৪১ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৬৬ জন শিশু সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৬, আল-হারামাইন হাসপাতালে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শিশু ভর্তি হয়েছে।

ময়মনসিংহে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামের ভয়াবহতা থামছেই না। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪০ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৯ মাস। বাড়ি ত্রিশাল উপজেলায়। গত ২ মে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপ জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৪০ শিশুর পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। এ সময় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।