চার দিনব্যাপী টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে সর্বমোট ৮৮১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে উইং কমান্ডার মো: গোলাম মোস্তফা সরকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়াও, ভেটেরান বিভাগে ক্যাপ্টেন এম সাখাওয়াত হোসেন (অব:), সিনিয়র বিভাগে লে: কর্নেল ইকবাল এনামুল কবির (অব:), লেডিস বিভাগে নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরা, স্পন্সর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসহ খেলোয়াড়রা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।



