বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আয়োজিত ‘বিশেষ সেবা কার্যক্রম’ পরিদর্শন করেছেন সিএজি মো: নূরুল ইসলাম। সোমবার থেকে শুরু হওয়া ০৭ (সাত) কর্মদিবসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিএজি মো: নূরুল ইসলাম ডিএফডি কমান্ডের এসএফসি (নেভি), এসএফসি (বিমানবাহিনী), এফসি (আর্মি) পে-১ ও পে-২, এফসি (আর্মি) লগ এরিয়া, সিসিডিএফ (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) এবং এসিসিডিএফ (আর্মি) সিভিল কার্যালয়ে চলমান সেবা কার্যক্রম সচক্ষে দেখেন। এ সময় তার সাথে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এ এইচ এম শামসুর রহমান এবং এসএফসি (আর্মি) ডা: তানজিনা ইসলামসহ ডিএফডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএজি তার পরিদর্শনকালে সম্মানিত পেনশনার ও সাধারণ সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত বেতন-ভাতা, পেনশন-সংক্রান্ত তাৎক্ষণিক সহায়তা, ভবিষ্যৎ তহবিল (এচঋ/উঝঙচ) বিল নিষ্পত্তি এবং ওয়ানস্টপ সার্ভিস ও হেল্পডেক্সের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে ‘এনই কেস’ (ঘবঃ ঊহঃরঃষবসবহঃ) দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
মো: নূরুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। সেবাপ্রদান ব্যবস্থাকে আরো সহজ, মানবিক ও প্রযুক্তিনির্ভর করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় দ্রুত ও আন্তরিক সেবা প্রাপ্তিতে উপস্থিত পেনশনার ও সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত সারা বাংলাদেশের ১৭টি অডিট অধিদফতর, সিজিএ কার্যালয়, ৫০টি সিএএফও অফিস, আটটি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলা হিসাবরক্ষণ অফিসসহ রেলওয়ে ও প্রতিরক্ষা খাতের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে এই বিশেষ সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় পেনশন, জিপিএফ, টিএ/ডিএ এবং কম্যুটেশন বিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে দ্রুততার সাথে নিষ্পত্তি করা হচ্ছে। বিজ্ঞপ্তি।



