পদত্যাগের সিদ্ধান্ত স্টারমারের

Printed Edition

ডেইলি মেইল

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ভরাডুবি ও লেবার পার্টির অভ্যন্তরে তীব্র বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে তিনি ঠিক কবে বা কোনো মুহূর্তে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, তা নিয়ে এখনো চলছে নাটকীয়তা। প্রধানমন্ত্রী স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছেন, তিনি পদ থেকে সরে দাঁড়াবেন এবং নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণাটি কখন আসবে? ডাউনিং স্ট্রিট ও লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে দুই ধরনের ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে-

১৮ জুনের উপনির্বাচনের পর ঘোষণার পক্ষে : স্টারমারের সাবেক চিফ অব স্টাফ মরগান ম্যাকসুইনিসহ ডাউনিং স্ট্রিটের কিছু জ্যেষ্ঠ মিত্র তাকে এখনই কোনো ঘোষণা না দেয়ার জন্য চাপ দিচ্ছেন। আগামী ১৮ জুন ‘মেকারফিল্ড’ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাকসুইনির যুক্তি হলো, এই উপনির্বাচনের প্রথম দফার জনমত জরিপ বা ফলাফল আসা পর্যন্ত স্টারমারের ক্ষমতা ধরে রাখা উচিত। যদি সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয় কিংবা ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে স্টারমারের ঘুরে দাঁড়ানোর একটি শেষ সুযোগ থাকতে পারে।