নিজস্ব প্রতিবেদক
অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকাস্থ ‘আমজাদহাট সোসাইটি’র ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন ২০২৬ (শুক্রবার) ঢাকার মতিঝিলস্থ ‘মতিঝিল কিচেন ইয়ার’-এ সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী দিদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ জন সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংগঠনের সভাপতির নজরুল ইসলাম চৌধুরী দিদার স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক মুসা মিয়া মজুমদার সম্পাদকীয় প্রতিবেদন পাঠের পর উন্মুক্ত মতবিনিময় সভা শুরু হয়। সভায় আমজাদহাটের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ সদস্যরা সংগঠনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা কাজী ওহিদন্নবী, সিএমএম ইউর সাবেক ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মফিজ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম কোহিনুর, সিটি হার্ট মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুরুজ্জামান, ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক এমডি হারুন পাটোয়ারী মামুন, তিতাসের সাবেক কর্মকর্তা দিদারুল আলম, এনসিসি ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম, বিশিষ্ট ব্যাংকার রফিকুল ইসলাম অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মো: মহসিন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা, ডিপিসর ইঞ্জিনিয়ার মীর হোসেন পাটোয়ারী, বিশিষ্ট ব্যাংকার আখতার হোসেন, প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল কাশেম এবং আবুল কালাম আজাদ শুভ। বক্তারা সোসাইটির বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে কার্যক্রমে গতিশীলতা আনার জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন একই সাথে চমৎকার এই আয়োজনের জন্য বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রেলওয়ের সাবেক কর্মকর্তা কাজী অহিদুন্নবী ঘোষণা করেন যে, আমজাদহাটের যেকোনো শিক্ষার্থী এসএসসি পাস করার পর ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে ঢাকায় এলে, তার ঢাকায় থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন। এ ছাড়া কোনো শিক্ষার্থী নটর ডেম কলেজ ভর্তির সুযোগ পেলে, পুরস্কার হিসেবে ১০ হাজার দেয়ার ঘোষণা দেন। সভায় সোসাইটির সাধারণ সম্পাদক বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন। এবং আগামী ডিসেম্বর মাসে একটি পারিবারিক মেজবান আয়োজন, স্মরণিকা প্রকাশ এবং সংগঠনকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর ঘোষণা দেন। অনুষ্ঠানে কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নজরুল ইসলাম দিদার (ডাচ বাংলা চেম্বার অফ কমার্সের ম্যানেজার), সাধারণ সম্পাদক মুসা মিয়া মজুমদার, (স্টার মিডিয়ার কর্ণধার) কোষাধ্যক্ষ আজিজুল্লাহ ভূঁইয়া মানিক, (অনামিকা জুয়েলার্সের কর্ণধার) সাংগঠনিক সম্পাদক মো: মহসিন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমদ ও মো: ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যাংকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন টিপু, (রাজনীতিবিদ) মেজবাহউদ্দিন, বিশিষ্ট ব্যাংকার, আবুল কাশেম, রাজনীতিবিদ জাকির হোসেন পাটোয়ারী রিপন, ডিপিডিসি কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন।


