খুনির স্বীকারোক্তির পরও দ্রুত বিচার না হলে আইনের প্রতি জনগণ আস্থা হারাবে : মুসলিম লীগ

Printed Edition

মিরপুরে সংঘটিত শিশু রামিসা ধর্ষণ ও খুনের ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন আবুড়ী, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজীব এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতারা বলেন, খুনির স্বীকারোক্তির পরও দ্রুত বিচার ও শাস্তি না হলে আইনের প্রতি জনগণ আস্থা হারাবে। তারা আরো বলেন, রামিসা ধর্ষণ ও হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী একটি শিশুর সাথে যে নৃশংসতা হয়েছে তা সব নৃশংসতার ইতিহাসকে হার মানিয়েছে। যেহেতু খুনি ধরা পড়েছে এবং সে নিজে সবকিছু স্বীকার করেছে; সেহেতু আমরা এই পৈশাচিক ঘটনার অল্প সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার মাধ্যমে দেশের মানুষের আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনার আহ্বান করছি। বিজ্ঞপ্তি।