ম্যান সিটিতেই ফোডেন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের সাথে নতুন চার বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। নতুন এই চুক্তির ফলে ২৬ বছর বয়সী তারকা ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। ফোডেনের আগের চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন প্রধান কোচ এনজো মারেস্কার অধীনে ভবিষ্যৎ দেখেই তিনি চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। মারেস্কা ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী দলের সময় পেপ গার্দিওলার সহকারী কোচ ছিলেন।