চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা কৃষি বিভাগের আয়োজনে পৌর এলাকার সরকারি আদর্শ মহিলা কলেজপাড়ার একটি আমবাগানে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার গাছ থেকে আম পেড়ে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারসহ আমচাষি ও ব্যবসায়ী নেতারা।



