বিএনপি ক্ষমতায় এলেই মানুষের জন্য কাজ করে : হুইপ দুলু

Printed Edition

নাটোর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ায়। দেশের দরিদ্র অসহায় মানুষের জন্য মানবিক কাজ করে।

ধনী গরিব, নারী- পুরুষ, সব শ্রেণী-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর দেশ গঠন কোনোভাবেই সম্ভব নয়।

শুক্রবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ও জেলা পরিষদের আয়োজনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।