বুয়েটের প্রোভিসির দায়িত্ব নিলেন অধ্যাপক শরীফুল ইসলাম

Printed Edition

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন প্রোভিসি হিসেবে যোগদান করেছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। গত ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য বুয়েটের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বছর তিনি বুয়েটের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি দেশী-বিদেশী স্বনামধন্য জার্নাল, কনফারেন্স/সেমিনার এবং বইয়ে অসংখ্য গবেষণা প্রবন্ধ, নলেজ প্রোডাক্ট, কোড এবং ডিজাইন ম্যাটেরিয়াল প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।