দেশের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এই পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে আরএফএল ইউপিভিসি ডোর, কসমিক ডোর, উডি ডোর, কমফি পিভিসি ফ্লোর ম্যাট, কমফি রেক্সিন, কমফি সিনথেটিক লেদার, সাপোর্ট ইউপিভিসি শিট, আরএফএল নেট এবং ট্রেন্ডি আলমিরার প্রায় ৪০০ পরিবেশক অংশ নেন। সম্মেলনে সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের এমডি আর এন পাল। এ সময় তিনি পরিবেশকদের উদ্দেশে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সম্মেলনে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর, আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



