দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জুলাই সনদের প্রতিশ্রুত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার সকালে দর্শনা পৌর অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই ছাত্রনেতা বলেন, ইতিহাসে কোনো স্বৈরাচারী সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য মো: রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। সম্মেলনে অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেলসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



