এনএসইউতে স্থাপত্য বিভাগের অ্যালামনাই উৎসব ‘আর্কি করি ২০২৬’ শুরু

Printed Edition
নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে আর্কি করি-২০২৬ উৎসবে অতিথিরা  : নয়া দিগন্ত
নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে আর্কি করি-২০২৬ উৎসবে অতিথিরা : নয়া দিগন্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এনএসইউএএএ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্থাপত্য বিভাগের অ্যালামনাই উৎসব ‘আর্কি করি ২০২৬’। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের অডি-৮০১-এ উৎসবের উদ্বোধন করা হয়। এ আয়োজনে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, খ্যাতিমান স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, গণপূর্ত অধিদফতরের প্রধান স্থপতি মো: আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) শিক্ষা সম্পাদক ড. মো: মারুফ হোসেন, এনএসইউর স্থাপত্য বিভাগের চেয়ার স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ এবং এনএসইউএএএ-এর সভাপতি জে এম হাসানুজ্জামান।

‘আর্কি করি ২০২৬’ -এর মূল লক্ষ্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি, তাদের সৃজনশীল ও পেশাগত অর্জন তুলে ধরা এবং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা। বিজ্ঞপ্তি।