মাত্র ১১ বছর বয়সেই হাফেজ হয়েছে ছোট্ট শিশু আবদুল্লাহ আল রাইয়ান। চলতি মাসের শুরুর দিকেই পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে সে। রাইয়ান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মাতাব্বর হাট এলাকার মো: মোবারক হোসেন ও সাহিদা আক্তার রুনা দম্পতির প্রথম সন্তান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষ্মীপুর শাখার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রাইয়ানের দাদা শিক্ষাবিদ মরহুম ইছমাইল মাস্টারের স্বপ্ন পূরণে হাফেজ হওয়ার সংকল্প করে সে এবং সবার দোয়ায় পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করে।
রাইয়ানের বাবা মোবারক হোসেন জানান, ‘আমার বাবা ইছমাইল মাস্টারের ইচ্ছে ছিল তার নাতি যেন পবিত্র কুরআনে হাফেজ হয়। বাবা বেঁচে নেই; কিন্তু আমার ছেলে পবিত্র কুরাআনের হাফেজ হয়েছে। এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি রাইয়ানের শিক্ষকদের ধন্যবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে রাইয়ান পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে যেন সে একজন প্রকৃত আলেম হতে পারে এ জন্য সবার কাছে দোয়া চাই।’
তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা লক্ষ্মীপুর শাখার শিক্ষক ওয়ালী উল্লাহ জানান, আবদুল্লাহ আল রাইয়ান একজন ভালো ছাত্র। পবিত্র কুরআনে হাফেজ হওয়ার জন্য তার অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করেছে। তার আমল আখলাক ভালো। ভবিষ্যতে সে একজন দ্বীনদার কামেল ব্যক্তি হিসেবে তৈরি হবে এমনটা প্রত্যাশা। রাইয়ানের জন্য অনেক অনেক দোয়া। বিজ্ঞপ্তি।



