এবিসি নিউজ
পাকিস্তান বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালের দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলায় এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগীয় সংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআরের পক্ষ থেকে নিহত দুই পাইলটের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী। বিবৃতিতে জানানো হয়েছে, নিয়মিত রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে এই দুই পাইলট যুদ্ধবিমানটি নিয়ে উড্ডয়ন করেছিলেন।



