নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোমিনুল ইসলাম (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা: মোমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীরা তাকে একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে স্মরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা।



