লিয়াকত আলী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Printed Edition

আলহাজ লিয়াকত আলী চৌধুরীআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আলহাজ লিয়াকত আলী চৌধুরী চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের জাহাজ ভাঙা শিল্পের একজন শিল্পোদ্যোক্তা ও সুপরিচিত ব্যবসায়ী। দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, রিয়েল এস্টেট, অক্সিজেন উৎপাদন এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বর্তমানে তিনি আসাদী স্টিল এন্টারপ্রাইজ এবং যমুনা শিপ ব্রেকার্স (শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি) এর ম্যানেজিং পার্টনার, বাংলাদেশ শিপ ব্রেকিং লিমিটেড এবং এলঅ্যান্ড এম বিল্ডার্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, রিগ্যাল অক্সিজেনের স্বত্বাধিকারী এবং সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ লিয়াকত আলী চৌধুরী দেশী-বিদেশী বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি।