এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: মোখলেসুর রহমান। গতকাল রাজধানীর হোটেল ল্যা মেরিডিয়ান ঢাকায় ব্যাংকের এমডি ও সিইও এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, একেএম দেলাওয়ার হুসেন ইমরুল আনোয়ার, মেজর (অব:) আবু ফাতেহ মো: বশিরুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো: মাকসুদুর রহমান সরকার এবং জিয়াউর রহমান জিয়া প্রমুখ। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: আলতাফ হোসেন ভুঁইয়াসহ শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা উপস্থিত করেন। বিজ্ঞপ্তি।