দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১,৫৬,৬০০ বর্গফুট অফিস ও ৮,০০০ বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়া নিতে চুক্তি করেছে চট্টগ্রাম ও কাস্টমস হাউজ। ৫ মে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই সই চুক্তি হয়। চেম্বারের পক্ষে চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো : মোতাহার হোসেন ও কমিশনার অব কাস্টমস, চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন চুক্তিতে সই করেন। আগামী ১ জুলাই থেকে কাস্টমস হাউজ, চট্টগ্রামের কার্যালয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কার্যক্রম পরিচালিত হবে। চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারী কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কমিশনার অব কাস্টমস, চট্টগ্রাম মোহাম্মদ শফি উদ্দিন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মো: মুরাদ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম সাধারণ সম্পাদক শওকত আলী। এ সময় চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চেম্বারের সাবেক নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী। বিজ্ঞপ্তি।



