জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিতে বেসরকারি সংস্থার অংশগ্রহণ জরুরি : সিসিক প্রশাসক

Printed Edition
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিতে  বেসরকারি সংস্থার অংশগ্রহণ  জরুরি : সিসিক প্রশাসক
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিতে বেসরকারি সংস্থার অংশগ্রহণ জরুরি : সিসিক প্রশাসক

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) সিলেট নগরীর প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে, তা সত্যিই আশাব্যঞ্জক। সিসিকের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক প্রকল্পের সব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।

একই সাথে তিনি প্রকল্পের কাজের পরিধি ও ইতিবাচক প্রভাব বিবেচনা করে নগরীর অন্যান্য ওয়ার্ডেও এর কার্যক্রম সম্প্রসারিত করার জন্য এফআইভিডিবি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল নগর ভবন সভাকক্ষে এফআইভিডিবির ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে এবং ইউনাইটেড নেশনস ডেমোক্র্যাসি ফন্ডের (ইউএনডিএফ) অর্থায়নে সিসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে অনুষ্ঠিত এক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

আরো বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব:) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং এ পর্যন্ত সম্পাদিত কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার।