আদমদীঘিতে ৪ নারীসহ ১৩ আসামি গ্রেফতার

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযানে মাদককারবারি, নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ নারীসহ ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া।

জানা গেছে, মাদক মামলায় উপজেলার কলেজপাড়ার সাগর হোসেনের ছেলে নয়ন হাসানকে (২২) ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ও দক্ষিণপাড়ার আনছার আলীর ছেলে রায়হান আলী আলামিন (৩৫) এবং নওগাঁ সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী প্রামাণিকের ছেলে মিন্টু আলী প্রামাণিককে (২৭) ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া পরোয়ানাভুক্ত শাওইল লেকেরচারা গ্রামের মিন্টু (৩৪), অন্তাহারগ্রামের মাহবুব আলম পাপ্পু ওরফে পরাগ (৩৬), শহরের সাহেবপাড়া মহল্লার আলমগীর হোসেন (৩৫), আমবারিয়া গ্রামের পাবন চন্দ্র বর্মন (৩১), শহরের রেলওয়ে ইয়ার্ড কলোনির শামীম হোসেন (৩৩) এবং উৎরাইল গ্রামের আলমগীর হোসেন, হরিণমারা গ্রামের রুবিয়া বেওয়া, কাল্লাগাড়ি গ্রামের চাঁদ মিয়ার স্ত্রী লায়লা আরজুমা মিলি, সান্তাহার পৌরসভার মানিক হোসেনের স্ত্রী জহুরা বেগম এবং ছোট আখিড়া গ্রামের দেলবর রহমান প্রামাণিকের স্ত্রী ফাতেমা বিবিকে (৪৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।