পিপিপিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বেজা একটি সমঝোতাস্মারক স্বার করেছে। সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বেজা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে গতকাল বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বারিত হয়। বেজার পে সমঝোতা স্মারকে স্বার করেন বেজা নির্বাহী বোর্ডের সচিব ও সরকারের যুগ্ম সচিব ড. জুলিয়া মঈন এবং বাবিউবোর পে স্বার করেন প্রতিষ্ঠানের সচিব আফরোজা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেজা, বাবিউবো এবং পিপিপি কর্তৃপরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেজা জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পিপিপি পদ্ধতিতে সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে নবায়নযোগ্য শক্তি প্রকল্প উন্নয়নের নির্দেশিকা ২০২৬-এর আওতায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপ (বেজা) দেশের প্রথম পিপিপি পদ্ধতিতে সরকারি জমিভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই ল্েয চট্টগ্রামের মিরসরাই ও ফেনী অঞ্চলে বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ফেনী জেলার সোনাগাজী উপজেলায়) বেজার মালিকানাধীন প্রায় ৪১২ একর জমিতে একটি বৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রকল্পটি সরকারি অব্যবহৃত জমিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহারের একটি যুগান্তকারী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন গাইডলাইন অনুমোদন করে। এর আগে, গত ৬ মার্চ ২০২৫ সালে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়।

প্রদান করা হয়।

২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফেনীর সোনাগাজীতে বেজার মালিকানাধীন জমিতে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্পটিকে ওই গাইডলাইনের আওতায় একটি ‘পাইলট প্রকল্প’ হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

বেজা বলছে, গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরকারি জমিতে পিপিপি পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্রকল্পের ঠিকাদারি কর্তৃপ হিসেবে দায়িত্ব পালন করবে। এ পরিপ্রেেিত জমির মালিক হিসেবে বেজা এবং ঠিকাদারি কর্তৃপ হিসেবে বিপিডিবির মধ্যে উল্লিøখিত সমঝোতা স্মারক স্বারের উদ্যোগ নেয়া হয়।

বেজা মনে করে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিবেশবান্ধব শিল্পায়ন, সবুজ জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন ল্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসাথে এটি সরকারি জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন দিগন্ত উন্মোচন করবে। বেজা আরো মনে করে সরকারের অন্যান্য সংস্থাও এই পদ্ধতিতে জ্বালানি সমস্যা নিরসনে ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়ন সংক্রান্ত সম্ভাবনা, বিনিয়োগ আগ্রহ এবং অংশীদারিত্বের সুযোগ নিয়ে আলোচনার ল্েয একটি মার্কেট সাউন্ডিং কর্মশালা আয়োজন করা হবে খুব শিগগিরই। যেখানে এই খাতের সাথে সংশ্লিষ্ট দেশ ও দেশের বাইরের বিভিন্ন উদ্যোক্তা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ প্রযুক্তিগত বিভিন্ন উৎকর্ষ এই প্রকল্পে বিবেচনায় আনা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে নীতিগত প্রণোদনা দেয়ার বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে বেজা আশা করে।