ক্রীড়া প্রতিবেদক
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্যাংককে আরেকটি ক্লোজড-ডোর প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ছিল ব্যাংকক উইমেন্স লিগের টিয়ার-১ দল ব্যাংকক উইমেন্স এফসি। ১-৩ হারের ম্যাচে গোল করেছেন সাগরিকা।



