র‌্যাংকিংয়ে উন্নতি শান্ত-নাহিদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জেতানোর পাশাপাশি সুখবরও পেলেন শান্ত-নাহিদরা। র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন দু’জনই।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ ধাপ এগিয়ে ২৪ নম্বরে আছেন শান্ত।

এই টেস্টে দুই ইনিংসেই ফিফটি করে ব্যাটারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হকও। ১২ ধাপ এগিয়ে বর্তমানে ৩৫ নম্বরে আছেন এই ব্যাটার। এ ছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহীম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।

এ দিকে পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পেছনে চতুর্থ ইনিংসে বল হাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চতুর্থ ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। প্রথম বাংলাদেশী পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে উঠেছেন ৬৪ নম্বরে। তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে আছেন তাইজুল ইসলাম।