ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিততে মাত্র ১২৩ রানের লক্ষ্য দিলো সংযুক্ত আরব আমিরাত। সেই রান তাড়া করতে নেমে খেলতে হয়েছে ১৩.২ ওভার। আর তাতে চার উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখেই ১২৩ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। ‘ডি’ গ্রুপে এ নিয়ে চার ম্যাচের সবগুলোতেই জিতল এইডেন মার্করামের দল। আর এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই সুপার এইটে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নিউজিল্যান্ড।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকার পক্ষে এইডেন মার্করাম (২৮), রায়ান রিকেল্টন (৩০) ও ডেওয়াল্ড ব্রেভিস (৩৪) রান করেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন আলিশান শরাফু। ১২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন করবিন বোশ।



