নয়া দিগন্ত ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার দোয়া অনুষ্ঠানে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করা হয়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানায়, জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জগন্নাথপুর উপজেলা, পৌরসভা ও আটটি ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে জুমার নামাজের পূর্বে বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া অফিস জানায়, বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসিজেদ বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মুসল্লিদের সাথে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর হেনা, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন ও মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক একেএম তৌহিদুল আলম মামুন ও শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বিএনপি নেতা হুমায়ুন কবির গেদা, মাওলানা ফজলে রাব্বী তোহা, শামীম রেজা, সাবেক যুবদল নেতা খাদেমুল ইসলাম খাদেম, সাবেক ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ, কৃষকদলের সদস্যসচিব এনামুল হক সুমন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।
পটুয়াখালীতে দোয়া মাহফিল : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, বোর্ড অব গভর্নরস, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মো: নেছারুল হকের উদ্যোগে পটুয়াখালী বাইতুস সালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদে (বাজার মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা মো: বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী জিয়াউর রহমান লোটাসসহ প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, জাতীয়তাবাদী ওলামা দল কাউখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান হয়। মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নবনির্বাচিত কাউখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, সদস্যসচিব হাফেজ মাওলানা বনি আমিন, মাওলানা আবু বক্করসহ নেতারা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইবাদত হোসেন।



